মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরের মাধখলা ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

Muktijoddhar Kantho ২৫৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

ওমর ফারুক খান জনি, নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঐতিবাহী মাধখলা (স্নাতক) ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন বৃহস্পতিবার সকাল দশটা থেকে একটানা বিকাল চারটা পর্যস্ত উৎসব মূখর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে মাওঃ মোঃ মোবারক হোসেন হুমায়ুন (মাছ প্রতীক ) ২৫৩ ভোট, মোঃ রুহুল আমিন ( ফুটবল প্রতীক) ২৩৮ ভোট, মোঃ জমির হোসেন ভূঁইয়া খোকন ( ছাতা প্রতীক) ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য নির্বাচনে মোট ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে রিটার্নিং আফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুনাহার ইয়াসমিন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/ ২৫-মার্চ-২০১৭ইং/ নোমান