মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিপন্ন মানবতা : নুপুরের পায়ে শিকল!

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৩২ বার পঠিত ১ মিনিটের পাঠ

আকিব হোসেন খান হৃদয়, স্টাফ রিপোর্টার ।। 

নুপুরের পায়ে শিকল! নাকি শিকলে বাধাঁ ফাতেমার জীবন! ছবিটি দেখে মনে হচ্ছে বয়স ১৫ বছরের কোঠায়, যে বয়সে মেয়েটি স্কুল থেকে বাসায় ফিরে নুপুর পায়ে সারা গ্রাম মাতিয়ে রাখার কথা ছিল। সে বয়সে নুপুরের পরিবর্তে শিকল পায়ে গত তিনটি বছর বন্দী জীবন কাটাচ্ছে! এ যেন মানবতার চরম বিপর্যয়।

জানা যায়, ফাতেমা নামের এই কিশোরী নিজ বাড়িতে আত্মীয়-স্বজন কতৃক অজ্ঞাত কারনে বছরের পর বছর নির্যাতনের স্বীকার হচ্ছে। মেয়েটিকে পাগল সাজিয়ে, পায়ে শিকল বেধেঁ গরু- ছাগলের ঘরে রাখা হচ্ছে!!

প্রতিবেদনটি ফেইসবুক থেকে সংগ্রহীত। সনাক্তকরনের সুবিধার্থে নিম্মে মেয়েটির পূর্ণ ঠিকানা দেয়া হলো। জেলা-কিশোরগঞ্জ, থানা-হোসেনপুর, ইউনিয়ন-হাড়ি, গ্রাম-চড়কাঠি।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৯-০৬-২০১৭ইং/ অর্থ