মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

০৬ টি জেলার মানুষদের নিয়ে এগিয়ে যাচ্ছে বৃহত্তর ময়মনসিংহ ফেইসবুক গ্রুপ

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৬১ বার পঠিত ২ মিনিটের পাঠ

আকিব হোসেন খান হৃদয়, স্টাফ রিপোর্টার ।। 

আজ ০৭/০৭/২০১৭ শুক্রবার বৃহত্তর ময়মনসিংহ গ্রুপের ০৬ টি জেলার এডমিন মডারেটরদের নিয়ে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর চত্বরে এক জরুরী সভা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।

উক্ত সভা এবং পূনর্মিলনীতে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ গ্রুপের ময়মনসিংহ প্রতিনিধি জান্নাতুল হক চায়না,টাঙ্গাইল প্রতিনিধি শরিফুল ইসলাম, জামালপুর প্রতিনিধি আরিফ আহমেদ শুভ, শেরপুর প্রতিনিধি সৈয়দ আল আরাফাত,নেত্রকোনা প্রতিনিধি আকিব হৃদয়, কিশোরগঞ্জ প্রতিনিধি মুরাদ মাহমুদ, ভৈরব প্রতিনিধি রাসেল আহমেদ এবং গ্রুপের সার্বিক পরিচালনা পর্ষদের এডমিন আবু রায়হান ও মোঃ শাওন।

দুপুর ২:৩০ মিনিটে শুরু হওয়া এই সভায় বক্তারা মুক্তিযোদ্ধার কন্ঠকে বলেন, গ্রুপের মাধ্যমে আমরা আমাদের নিজ নিজ জেলার ইতিহাস, ঐতিহ্য,সাহিত্য, শিল্প-সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার ও জনকল্যানে কাজ করার প্রত্যায় ব্যাক্ত করে।

সর্বশেষ বৃহত্তর ময়মনসিংহ গ্রুপের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে নৌকা ভ্রমনের মাধ্যমে সন্ধ্যা ০৭ ঘটিকায় ঈদ পূনর্মিলনী ও জরুরী সভার সমাপ্তি ঘটান উক্ত গ্রুপের পরিচালক প্যানেলের একজন আবু রায়হান।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৮-০৭-২০১৭ইং/ অর্থ