মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বাজিতপুরে আন্তঃস্কুল ফুটবল টুনামেন্টে চ্যাম্পিয়ন শিবনাথ

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৯১ বার পঠিত ২ মিনিটের পাঠ

মোহাম্মদ হাবিবুজ্জামান রনি,বাজিতপুর (কিশোরগঞ্জ) থেকে।।

কিশোরগঞ্জের বাজিতপুর আন্তঃস্কুল ফুটবল টুনামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সরারচর শিবনাথ বহুমূখি উচ্চ বিদ্যালয়। ৩০ জুলাই বাজিতপুর ডাকবাংলো মাঠে অনুষ্ঠেয় ৪৬তম আন্তঃস্কুল টুনামেন্টে দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে উপজেলা পর্যায়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সরারচর শিবনাথ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের হয়ে খেলার দ্বিতীয়ার্ধে সঞ্জয় একমাত্র গোলটি করেন।

এর আগে সেমিফাইনালে উপজেলার পশ্চিমাঞ্চল থেকে হালিমপুর উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে সরারচর শিবনাথ বহুমূখি উচ্চ বিদ্যালয় ফাইনালের টিকেট অর্জন করে। অন্যদিকে উপজেলার পূর্বাঞ্চলে গাজিরচর উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে হারিয়ে দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয় প্রথমবারের মত ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

এ দিকে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সরারচরে বিজয় মিছিল করেছে এলাকাবাসী।

আগামী ২ আগস্ট বুধবার জেলা পর্যায়ে উপজেলার হয়ে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে খেলবে সরারচর শিবনাথ বহুমূখি উচ্চ বিদ্যালয়।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/৩১-০৭-২০১৭ইং/ অর্থ