মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিএনপির দুই গ্রুপের একই স্থানে সমাবেশকে কেন্দ্র করে পাকুন্দিয়ায় ১৪৪ ধারা জারি

মুক্তিযোদ্ধার কন্ঠ ২২৫ বার পঠিত ১ মিনিটের পাঠ
নূরুল জান্নাত মান্না, স্টাফ রিপোর্টার ।। 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির দুই গ্রুপের একই স্থানে সমাবেশকে কেন্দ্র করে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

সোমবার দুপুর একটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলা বিএনপির বিবাদমান দুটি গ্রুপ বিকাল ৩টায় পৌর সদর পলিগ্যান পাবলিক স্কুল প্রাঙ্গণে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনের জন্য সমাবেশ আহ্বান করে।

একই স্থানে একই সময়ে দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসন স্কুল প্রাঙ্গণসহ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে।

পাকুন্দিয়া উপজেলা নিবার্হী অফিসার অন্নপূর্ণা দেবনাথ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় আজ দুপুর ১টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পাকুন্দিয়া পৌর এলাকায় ১৪৪ জারি থাকবে। এ সময় সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডোটকম/৩১-০৭-২০১৭ইং/ অর্থ