মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কটিয়াদীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

Muktijoddhar Kantho ৮৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের কটিয়াদীতে আট বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৮ই আগস্ট (আজ) শুক্রবার সকালে উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পশ্চিম পাশে ভরাদিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশু কাজল (৮) উপজেলার লোহাজুরী ঝিরারপাড়ের আসাদ চৌধুরীর ছেলে।

পুলিশ ও স্হানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে কাজলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে অনেক খোজাখুজির পরেও তাকে পাওয়া যায়নি। সকালে ভরাদিয়ায় এক শিশুর গলাকাটা লাশ দেখতে পায় পথচারীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, নিহত শিশু কাজলের হত্যার কারণ এখনো জানা যায়নি। তার লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৯-আগস্ট২০১৭ইং/নোমান