মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন এডিসি জেনারেল

মুক্তিযোদ্ধার কন্ঠ ২২৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

রাজিবুল হক সিদ্দিকী, ভ্রাম্যমান প্রতিনিধি ।।

গত ২৮ আগস্ট ২০১৭ তারিখ সোমবার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মো: আক্তার জামীল।

এ সময় তার সাথে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অন্নপূর্ণা দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ১ নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সরকার শামীম আহাম্মদ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউনিয়ন পরিষদের নেয়া বিভিন্ন উদ্যোগের বিষয়ে অবহিত হন। তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক কাজের মান ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। বিশেষভাবে ইউনিয়ন পরিষদ চত্বর ও এর ভবনের কক্ষসমূহের পরিস্কার-পরিচ্ছন্নতায় তিনি অভিভূত হন। তিনি ইউনিয়ন পরিষদের সকল সদস্যকে সাধারণ মানুষের জীবন-মান উন্নয়নে আত্মনিয়োগের আহবান জানান।

পরিদর্শন কালে ইউনিয়ন পরিষদ চত্বরে তিনি একটি বকুল ফুলের গাছ রোপন করেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৯-০৮-২০১৭ইং/ অর্থ