মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কুলিয়ারচরে ৭৬ টি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

Muktijoddhar Kantho ২২৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৭৪ টি সরকারি ও ২ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘‘সততা স্টোর’’ উদ্বোধন করা হয়েছে। আজ ৩০ আগস্ট বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ড.উর্মি বিনতে সালাম উপজেলার ৪১নং কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা ষ্টোরের উদ্বোধনের মধ্য দিয়ে একযোগে ৭৬ টি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।

এ সময় উপজেলা সহকারি শিক্ষা অফিসার নাসিমা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলিয়ারচর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নূরুল আলম,সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম সহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.উর্মি বিনতে সালাম উপজেলার ১নং কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সততা ষ্টোর পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোঃ জাকারিয়া সহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/৩০আগস্ট২০১৭ইং/নোমান