মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পাকুন্দিয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৫৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

নূরুল জান্নাত মান্না, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে বের হওয়া র‌্যালিটি পৌরসদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, ভাইসচেয়ারম্যান আজিজুল হক, মহিলা ভাইসচেয়ারম্যান শামছুন্নাহার আপেল, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।