মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পাকুন্দিয়ায় বৈদ্যুতিক শকে নির্মাণ শ্রমিক গুরুতর আহত

Muktijoddhar Kantho ২২৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

নূরুল জান্নাত মান্না, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে সাতটার দিকে নামা বাজারস্থ মোঃ শহিদ মিয়ার বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুতের শকে মোঃ মনির হোসেন নামের একজন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

মোঃ মনির হোসেন কটিয়াদী উপজেলার বাতুহর গ্রামের মোঃ মহর আলীর পুত্র।

জানা যায়, ভবনের ছাদের উপর রড উঠাতে গিয়ে রডের এক পার্শ্বে বিদ্যুতের স্পর্শ লাগায় তার শরীরে শক করে। এতে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

অাশংকা জনক অবস্থায় তাকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৮সেপ্টেম্বর২০১৭ইং/নোমান