মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বাজিতপুরে জমি নিয়ে সংর্ঘষের ঘটনার পর ১ জনের মৃত্যু, গ্রেপ্তার- ১

Muktijoddhar Kantho ২৪১ বার পঠিত ১ মিনিটের পাঠ

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের রাহেলা গ্রামে গত ১০ দিন আগে ফেনু মিয়াও ফায়জুদ্দিন গংদের মাঝে বাড়ির জমি নিয়ে সংঘর্ষে মহিলা সহ আহত ৪ জন হয়। এতে ফায়জুদ্দিন মিয়ার লোকজনের ছুুরির আঘাতে সাইফুল ইসলাম (৪০) আশঙ্খাজনক অবস্থায় দশ দিন চিকিৎসার পর গত কাল বৃহস্পতি বার ভোর রাতে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পুলিশ এই ঘটনায় ফাইজুদ্দিন গ্রুপের রানা মিয়ার (১৮) কে গ্রেপ্তার করেছে। পুলিশ নিহত সাইফুল ইসলাম এর লাশ ময়না তদন্তের জন্য গত কাল বৃহস্পতি বার দুপুরে কিশোরগঞ্জ মর্গে লাশ পাঠিয়েছেন।

তদন্তকারি এস.আই মকবুল হোসেন জানান, নিহত সাইফুল ইসলামের তলপেটের মধ্যে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে বাজিতপুর থানায় হত্যা মামলা রুজু হয়েছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১২-অক্টোবর২০১৭ইং/নোমান