মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মুক্তিযোদ্ধার কন্ঠের প্রতিনিধির মোবাইল ও ল্যাপটপ চুরি

Muktijoddhar Kantho ২৪১ বার পঠিত ১ মিনিটের পাঠ

স্টাফ রিপোর্টার।। কিশোরগঞ্জ থেকে প্রকাশিত মুক্তিযোদ্ধার কন্ঠের পাকুন্দিয়া প্রতিনিধি শাহরিয়া হৃদয়ের বাসা থেকে মোবাইল ও ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।

গতকাল ২৫ অক্টোবর রাতে পাকুন্দিয়ার জাংগালিয়া বাজার সংলগ্ন বাসায় এ চুরির ঘটনা ঘটে।

শাহরিয়া হৃদয় জানান, আসন্ন জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি নির্বাচনে তার বাবা অভিবাবক সদস্য পদে প্রার্থী হওয়ায় তিনি সারাদিন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। ২৫ অক্টোবর রাত ১০টায় বাসায় ফিরে দেখন ল্যাপটপ ও মোবাইল চুরি হয়ে গেছে।

মুক্তিযোদ্ধার কন্ঠে দায়িত্ব পালনের সকল নিউজের তথ্য ডকুমেন্ট ছিলো ঐ ল্যাপটপে। চুরির ঘটনায় পাকুন্দিয়া থানায় মামলা করবেন বলেও জানিয়েছেন সাংবাদিক শাহরিয়া হৃদয়।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৬-অক্টোবর২০১৭ইং/নোমান