মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভৈরবে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ধর্ষণ!

Muktijoddhar Kantho ২১৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। কিশোরগঞ্জের ভৈরবে বিয়ের প্রলোভন দেখিয়ে কলি আক্তার (২০) নামে এক মুসলমান যুবতীকে ধর্ষণ করেছে বিজয় বর্মণ (২৩) নামে হিন্দু যুবক। কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকার তাঁতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।

ধর্ষণের শিকার হওয়া মোছা: কলি আক্তার বাদী হয়ে বিজয় বর্মণের বিরুদ্ধে ভৈরব থানায় ধর্ষণ মামলা করেছে। মামলা নং-৪৯, (১০)২০১৭ইং।মামলা দায়েরের পর ভৈরব থানা উপ পরিদর্শক মো: উসমানগণি সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার দুপুরে জগন্নাথপুর এলাকা থেকে অভিযুক্ত বিজয় বর্মণকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

বিজয় বর্মণ শহরের জগন্নাথপুর গ্রামের নিতাই বর্মণের ছেলে। কলি আক্তার তাঁতারকান্দি গ্রামের মুজিবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া আব্দুল খালেকের মেয়ে এবং পিইচপি নামে একটি মাল্টিপারপাসে মাঠকর্মী হিসেবে কাজ করত।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/৩০-অক্টোবর২০১৭ইং/নোমান