মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পাকুন্দিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মুক্তিযোদ্ধার কন্ঠ ২১৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

নূরুল জান্নাত মান্না, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। পাকুন্দিয়া পৌর বাজারে পলিথিন সংরক্ষণের দায়ে আল আমিন স্টোর নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকেলে পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান এ অর্থদণ্ড দেন।

এসময় পরিবেশ অধিদফতরের নরসিংদী অঞ্চলের পরিদর্শক মো. আবদুল গফুর, পৌর সদর ভূমি অফিসের নাজির মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বিকেলে পৌর বাজারে অভিযান চালানো হয়। এসময় আল আমিন স্টোর তল্লাশি করে নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। পরে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক মোঃ মাসুদ মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।