মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আসছে শিরোনামহীনের নতুন তিনটি মিউজিক ভিডিও

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

বিনোদন ।। সংগীতশিল্পী তানযীর তুহিন বেরিয়ে গেছেন, তবে থেমে নেই শিরোনামহীন ব্যান্ডের পথচলা। সামনে আসবে নতুন লাইনআপে তাদের নতুন তিনটি মিউজিক ভিডিও। এরই মধ্যে এগুলোর শুটিং হয়ে গেছে।

শিরোনামহীনের নতুন গান তিনটির শিরোনাম— ‘বোহেমিয়ান’. ‘যাদুকর’ ও ‘বারুদসমুদ্র’। মিউজিক ভিডিওগুলো নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক আশরাফ শিশির। ঢাকার অদূরে কয়েকটি জায়গায় পৃথক পৃথক থিমে সেট সাজিয়ে শুটিং করেছেন তারা।

একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তরুণ অভিনেতা অরণ্য রানা। বর্তমানে ভিডিও তিনটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। আগামী মাস থেকেই একে একে মিউজিক ভিডিওগুলো প্রকাশিত হবে বলে জানান নির্মাতা।