মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা

Muktijoddhar Kantho ২২৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

ওমর ফারুক খান জনি, নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ নাছিরুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জাবের, থানার ওসি-তদন্ত খোরশেদ আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ সালাম, পৌর আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারেজ, প্রধান শিক্ষক বেগম জিন্নাত আক্তার, সাবেক যুবলীগ সভাপতি এমএ হালিম, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৭-নভেম্বর২০১৭ইং/নোমান