মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভৈরবে হাজী ইউসূফ আলী উচ্চ বিদ্যালয়ে ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ২০৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জের ভৈরবে হাজী ইউসূফ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩১ডিসেম্বর (রবিবার) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের মাঠে আনন্দঘন পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতারণী অনুষ্টান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি ভৈরব উপজেলা শাখার সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ পিয়ার হোসেনের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি, আজীবন দাতা সদস্য ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোশারফ হোসাইন মিন্টু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মজিবুর রহমান,মোছাঃ মিসেশ মোশারফ হোসেন।

প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক রুহি দাস চন্দ্র বর্মনের সঞ্চালনায় এসময় মাহবুবুর রহমান, মোঃ বাবুল মিয়া,মোঃ নাজিম উদ্দিন, মোঃ মিলন মিয়া প্রমুখসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।