মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

মুক্তিযোদ্ধার কন্ঠ ২১৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

নূরুল জান্নাত মান্না, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় জান্নাতুল তানভী জেমি (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (১লা জানুয়ারি) সন্ধায় উপজেলার পৌর বাজার এলাকার পাকুন্দিয়া টু মুনিয়ারিকান্দা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জেমি পাকুন্দিয়া পৌরসভার চর পাকুন্দিয়া ওমর ফারুক ভূঁইয়ার ছেলে ও পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ি থেকে পায়ে হেঁটে বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন অটোরিক্সা সামনে থেকে ধাক্কা দেয়। এতে জেমির মাথাফেটে প্রচুর রক্তপাত হয়।
আহত অবস্থায় যথাক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিলিজ করেন । ঢাকা নিয়ে যাওয়ার পথে রাত ২ টা ৩০ মিনিটে মারা যায় জেমি।
আজ বাদ আসর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।