মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

অবশেষে মারা গেলো পাকুন্দিয়া ইউএনও কার্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী সুফিয়া

মুক্তিযোদ্ধার কন্ঠ ২০১ বার পঠিত ১ মিনিটের পাঠ

শাহরিয়া হৃদয়, নিজস্ব প্রতিবেদক ।। অবশেষে মৃত্যু হলো পাকুন্দিয়া ইউএনও কার্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী সুফিয়া খাতুন। সে কিশোরগঞ্জ সদরের শোলমারা এলাকার দুলাল মিয়ার স্ত্রী।
জানাযায়, সোমবার সকাল সোয়া ১০টার দিকে পৌর এলাকার থানা সংলগ্ন সড়কে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস চাপা দেয় সুফিয়াকে। এসময় সুফিয়া বাসের চাকার নিচে পড়ে গেলে তার দুই পা পিষ্ট হয়ে মাংস বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয় এবং বিকেল ৩টার দিকে মৃত্যু হয় তার।

ঘটনার পর পর ই পাকুন্দিয়া থানা পুলিশ বাসটিকে আটক করে ও চালক পালিয়ে যায়। এতে উপজেলা প্রশাসনের সবাই শোক প্রকাশ করেছে।