মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নিকলীতে ৫৩০ পিচ ইয়াবা’সহ মাদক ব্যবসায়ী আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ২০৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

ডেস্ক রিপোর্ট ।। অদ্য ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ইং র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ এম শোভন খান এবং এএসপি জুয়েল চাকমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জের নিকলী উপজেলার মঞ্জিলহাটি এলাকা থেকে মাদক ব্যবসায়ী তাজেল ইসলাম (৩৫)’কে ৫৩০ পিচ ইয়াবা’সহ গ্রেপ্তার করা হয়। এছাড়াও ১ টি মোবাইল সেট সীম’সহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১,৫৯,০০০ টাকা।

আটক আসামীর বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪) সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯ (খ) ধারা মোতাবেক নিকলী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।