মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসান

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৬৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

joya
বিনোদন ডেস্কঃ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। আট দিনের এ কর্মযজ্ঞে বিভিন্ন দেশের নির্মাতা ও অভিনয়শিল্পীরা যোগ দেবেন। আগামী ২৯ অক্টোবর শুরু হচ্ছে উৎসব।

জয়া আহসান অভিনীত `রাজাকাহিনী` ছবিটি এ উৎসবে আমন্ত্রণ পেয়েছে। পরিচালক সৃজিত মুখার্জি বুধবার ফেসবুকে এ তথ্য নিশ্চিত করে জানান, ইন্ডিয়া স্টোরি বিভাগে আমন্ত্রণ পেয়েছে ছবিটি। গল্প, তারকা, আয়োজন- সব মিলিয়ে বড় ক্যানভাসের ছবি `রাজকাহিনী`। ছবিটি জয়ার কাছেও বিশেষ গুরুত্বের। এতে তাকে দেখা যাবে রুবিনা চরিত্রে।
১৯৪৭ সালের দেশভাগ নিয়েই এর কাহিনী। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে এটি। তার আগেই উৎসবে আগতদের মন জয় করবেন জয়া।