মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পাকুন্দিয়ায় সিআইজি ভুক্ত কৃষকদের সাথে মতবিনিময়

মুক্তিযোদ্ধার কন্ঠ ১৯১ বার পঠিত ১ মিনিটের পাঠ
শাহরিয়ার হৃদয়, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিআইজি ভুক্ত কৃষকদের সাথে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ ( শুক্রবার) উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আঙ্গেয়াদি গ্রামে এই মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।

বিস্তারিতঃ পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. গৌর গোবিন্দ দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন।
.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা অঞ্চলের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড.মোঃ আব্দুল মুঈদ, কিশোরগঞ্জ জেলার দায়িত্বে থাকা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ -পরিচালক কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম. সহ  এলাকার কৃষক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ  উপস্থিত ছিলেন।