মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি গ্রেফতার

Muktijoddhar Kantho ২১৮ বার পঠিত ২ মিনিটের পাঠ
সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে মাদক,চুরি,ছিনতাইসহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত মামলার ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রামের মহরম আলীর পুত্র সালাউদ্দিন  (৩৫ ), ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের সুরুজ আলরি ছেলে লতিফ মিয়া (২৫ ) একই ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের মৃত রইছ উদ্দিনের পুত্র লিটন মিয়া (৩৫),শহরের গ্রামের মৃত হাফিজ মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৩৭), কালিপর গ্রামের শমসের আলীর পুত্র শফিক মিয়া,কমলপুর গ্রামের জসিম উদ্দিনের পুত্র রাকিব মিয়া (১৯), শ্রীনগর গ্রামের মৃত সাদেক মিয়ার পুত্র বিল্লাল মিয়া (২৬ ),নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার রাজা মিয়ার পুত্র মোঃ রফিক মিয়া (৩৮ ),কুমিল্লার বুড়চংয়ের ইসমাইল মিয়ার পুত্র ইদ্রিছ মিয়া (৩৮) গাজীপর জেলার টঙ্গীর বড়দেওরার আঃ আওয়ালের পুত্র লিটন মিয়া (৩৫) ।
পুলিশ মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ভৈরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ  গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতদের আজ ২৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরন করেছে ।
ভৈরব থানার ওসি তদন্ত মোহাম্মদ আলী জিন্নাহ মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, বিশেষ অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি,ওয়ারেন্টভুক্ত ও চুরি,ছিনতাইসহ বিভিন্ন মামলার ১০ জন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে ।