মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভৈরবে কালিকা প্রসাদ ইউনিয়নে রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন

মুক্তিযোদ্ধার কন্ঠ ২০১ বার পঠিত ১ মিনিটের পাঠ
সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জের ভৈরবে কালিকা প্রসাদ ইউনিয়নে আজ (১৫ মার্চ) বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার দোয়া কামনার মাধ্যমে চরের কান্দা গ্রামে রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
চরের কান্দা গ্রামে নুরু মিয়ার বাড়ি থেকে বাদল মিয়ার বাড়ি পযর্ন্ত প্রায় ছয় লক্ষ টাকা ব্যয়ে ৫৫৫ ফুর্ট রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন কালিকা প্রসাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া।
এই সময় ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম খান,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ইরফান খান,মোঃ সেলিম মিয়া, মোঃ গোলাপ মিয়া সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ এর নেতা কর্মীগণ উপস্হিত ছিলেন।