মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভৈরবে শিমুলকান্দি ইউনিয়নের ১০দিন ব্যাপী কর্মশালার শুভ উদ্ভোধন

মুক্তিযোদ্ধার কন্ঠ ২২৩ বার পঠিত ১ মিনিটের পাঠ
সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) ।। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুল কান্দি ইউনিয়নে আজ রবিবার পহেলা  এপ্রিল সকালে উপজেলার অর্থায়নে ১০দিন ব্যাপী সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিমুলকান্দি ইউনিয়নের ১৫ জন মহিলাকে সেলাই মেশিন প্রশিক্ষণের কর্মশালার উদ্যোগ নিয়েছে।
প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন ভৈরব নির্বাহী অফিসার মোহাম্মদ কাজী ফয়সাল আহমেদ।
এই সময় উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আসমা আহমেদ, আগানাগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সেলিম আহমেদ প্রমূখ।