হোসেনপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন
ওমর ফারুক খান জনি, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হয়েছে।
সোমবার (০২ এপ্রিল) সকালে ১নং হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাইয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানভীর হাসান জিকো, পরিসংখ্যানবিদ মোঃ আখরুজ্জামান প্রমুখ।