মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে কৃষকের ফাঁস দেয়া মরদেহ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ১৯৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

ওমর ফারুক খান জনি, নিজস্ব প্রতিবেদক ।। হোসেনপুর উপজেলায় আব্দুল হাই (৭০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (০২ এপ্রিল) দুপুরে উপজেলার সিদলা ইউনিয়নের পূর্ব সুরাটি গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল হাই হোসেনপুর উপজেলার পূর্ব সুরাটি গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুল হাই হাপানী রোগে ভুগছিলেন। দুপুরে নিজ ঘরের আঁড়ার সাথে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, ধারণা করা হচ্ছে আজ সোমবার (০২ এপ্রিল) ভোরে বাড়ির লোকজনের অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল হাই। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলেও তিনি জানান।