মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে ২মাস পর কবর থেকে লাশ উত্তোলন

Muktijoddhar Kantho ২৩৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।। কিশোরগঞ্জের বাজিতপুরে দাফনের ২মাস পর কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (১৬ এপ্রিল) দুপুরে আদালতের নির্দেশে কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এর উপস্থিতিতে উপজেলার উজানপুর সাগরফেনা গ্রামে ফারুক মিয়ার লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

মৃতের ছেলের অভিযোগ, পিতা ফারুক মিয়াকে তার মাতা এবং মাতার প্রেমিক কুদ্দুস আলী শ্বাসরোধ করে হত্যা করে। এ ব্যাপারে ছেলে নাঈম মিয়া (১৮) বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করলে বিচারক লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, আদালতের নির্দেশ মোতাবেক লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।