মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

প্রিয়াংকার ছবির ট্রেলারে সোশ্যাল মিডিয়ায় ঝড়!

Muktijoddhar Kantho ২৫৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

বিনোদন রিপোর্ট : কলকাতার নতুন ছবি ‘এ তুমি কেমন তুমি।’ নেহাল দত্তের পরিচালনায় ছবিতে স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সদ্য মুক্তি পেয়েছে এ ছবির ট্রেলার। ছবিতে আরও অভিনয় করেছেন রিজ, লাবনী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তীর মতো শিল্পী।

গল[পে দেখা যায়, স্বামী অসুস্থ। চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আত্মীয়-স্বজনও মুখ ফিরিয়ে নেয়। এমন অবস্থা থেকে উত্তরণে টাকা উপার্জনের জন্য অবৈধ পথে হাঁটেন স্ত্রী। এক এক দিন, এক এক পুরুষের সঙ্গে মিলন। তাদের সুখ দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জন। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র !

এদিকে, ট্রেলার প্রকাশের পরপরই টালিগঞ্জে আলোচনার ঝড় বইছে। কেউ কেউ বলছেন, আত্মীয়-স্বজন মুখ ফিরিয়ে নেওয়ার পর কি আর করার ছিল তার। তবে বেশির ভাগ মানুষই এটাকে নেতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন, স্বামীকে বাঁচানোর জন্য তাই বলে কি নিজের সতীত্ব বিসর্জন দিতে হবে। এমন বিষয় যদি সিনেমার পর্দায় তুলে আনা হয় তাহলে মানুষ খারাপ পথে যেতে ভয় পাবে না। তখন সমাজে অসমাজিক কার্যকলাপ বৃদ্ধি পাবে।