মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বাংলা ভাইয়ের সহযোগী গ্রেফতার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

arrest
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ নিষিদ্ধ ঘোষিত জঙ্গিসংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ-জেএমবির ফাঁসি কার্যকর হওয়া নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

কাজী মোজাফ্ফর (৫৩) নামের এ জেএমবি সদস্যকে রোববার রাত ৯টার দিকে নওগাঁর রানীনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মোজাফ্ফর ওই এলাকার চাঁন মোহাম্মদের ছেলে। সে খেজুর আলী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোজাফ্ফর জেএমবির অন্যতম সদস্য।