মূল সংবাদে যান
১৫ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বালিয়াকান্দিতে বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু

প্রতিনিধি ৯৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে একরজানা গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম জানান, গতকাল বুধবার বিকাল ৪ টার দিকে ইউনিয়নের একরজানা গ্রামের বদন রায়ের ছেলে রুপচাঁদ রায় (৪৫) বাড়ীর পাশে মাঠে মাছ ধরার জন্য জাল পাততে গেলে হটাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।