মূল সংবাদে যান
১৩ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

ইটনায় বিনামূল্যে বীজ ও সার বিতরন

আজাদ হোসেন বাহাদুর ৩১১ বার পঠিত ১ মিনিটের পাঠ

উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলার ৯ ইউনিয়নের কৃষকদের মধ্যে বোর মৌসুমে কে সামনে রেখে বিনামূল্য ধান, ভুট্রা বীজ ও সার বিতরন কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান খান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অফিসার জামাল উদ্দিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহাগ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, উপ সহকারী আব্দুল মান্নান প্রমুখ।