মূল সংবাদে যান
১০ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

ইটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে অর্থদন্ড আদায়

আজাদ হোসেন বাহাদুর ৩৫৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে বৃহষ্পতিবার সন্ধায় ৪ প্রার্থী সহ ৬ জনকে ২৯ হাজার ৫শত টাকা অর্থ দন্ড করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা জানান, সদরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দেয়ালে পোষ্টার সাটার অপরাধে চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট খলিলুর রহমান (আনারস) মার্কা, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ ফজলুর রহমান (টিউব ওয়েল) মার্কা, মোঃ ইদ্রিস আলী (তালা) মার্কা, মোঃ সাখাওয়াত হোসেন (চশমা) মার্কাকে ও যানবাহনে পোস্টার সাটার অপরাধে সমর্থক মোঃ জাকির উদ্দিন, মোঃ নজরুল ইসলামকে এই অর্থ দন্ড করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটারনিং অফিসার মোঃ মশিউর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।