মূল সংবাদে যান
২৩ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

ডোমারে মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

আলমগীর হোসেন ১৩৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

নীলফামারীর ডোমারে মৎস্য সপ্তাহ/২০১৯ ইং এর মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
তোফায়েল আহমেদ। বক্তব্য রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, মৎস্যচাষী পমির উদ্দিন প্রমূখ।

শেষে উপজেলার ৩জন সফল মৎস্যচাষী গোমনাতী ইউনিয়নের সিবিজি দলের সভাপতি মুক্তিযোদ্ধা পমির উদ্দিন,পাঙ্গা মটুকপুর ইউনিয়নের রকি ইসলাম ও বামুনিয়া ইউনিয়নের আইনুল ইসলামকে ক্রেষ্ট প্রদান করা হয়।