মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

আলমগীর হোসেন ১১৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

নীলফামারীর ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার (২১আগষ্ট) রাত সারে এগারোটায় ডোমার নীলফামারী সড়কে হড়িণচড়া খানাবাড়ী পেট্রোল পাম্প এলাকায় সড়কে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পিতা পুত্র এক সাথে নীলফামারী থেকে মোটরসাইকেলযোগে ডোমার আসার পথে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন পিতা লতিফুর রহমান (৭০) ও আহত হন তার পুত্র আব্দুল কুদ্দুস(১৮) । নিহত লতিফুর রহমান ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত জমির উদ্দিনের পুত্র।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত
ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।