মূল সংবাদে যান
২৩ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

ডোমারে ইয়াবাসহ আটক ১

আলমগীর হোসেন ১২৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

নীলফামারী ডোমারে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে ডোমার থানা পুলিশ।

শনিবার বিকালে ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের দিক নির্দেশনায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী লালার খামার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু হানিফের নেতৃত্বে অভিযান চালিয়ে ঐ এলাকার আমিজার রহমানের ছেলে আসাাদুজ্জামান ছোটন (৩১) নামে এক মাদককারবারীকে আটক করেন। সেই সময় ছোটনের কাছে ১০পিচ ইয়াবা পাওয়া যায়।

ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ছোটনকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।