মূল সংবাদে যান
১৩ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

ইটনায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

আজাদ হোসেন বাহাদুর ৩৮৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের ইটনা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা” শ্লোগানে জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।

সোমবার সকালে এ উপলক্ষে পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বাহির করা হয়। র‍্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা কামাল উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনা রাণী চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী আজহার আলী প্রমুখ।