মূল সংবাদে যান
১৩ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

নীলফামারীতে দক্ষতা উন্নয়ন কেন্দ্র উদ্বোধন

আব্দুল মালেক ৮৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

নীলফামারীতে দক্ষতা উন্নয়ন কেন্দ্রের (স্কিল ডেভেলপমেন্ট সেন্টার) উদ্বোধন করা হয়েছে। রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তরিকুল ইসলাম।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রংপুর বিভাগীয় কমিশনার বলেন, এই সেন্টারে জেলা প্রশাসকের কার্যালয় ও তার আওতাধীন সকল কর্মকর্তাসহ অন্যান্য বিভাগের সকল কর্মকর্তাগনের বিভিন্ন ভাষা শেখানোর বিষয়ে দক্ষতা উন্নয়নে কাজের পাশাপাশি, আইসিটি ও কম্পপিউটার বিষয়ে দক্ষতা অর্জন ও ব্যবহার করতে পারবে।

এ সময় স্থানীয় সরকার উপপরিচালক (ডিডি এলজি) আব্দুল মোতালেব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম আজহারুল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর্জা মুরাদ হাসান বেগসহ জেলার ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।