মূল সংবাদে যান
১৩ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

আব্দুল মালেক ৮৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

নীলফামারী সদরের চান্দের হাট বাজার নীলফামারী- জলঢাকা সড়কে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী দুপুরে চাঁদেরহাট শিমুলের তল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মাসুম ইসলাম (২২), কচুকাটা ইউনিয়নের ধারার পাড় গ্রামের মোমিনুর ইসলাম ওরফে (ভাদু)’র ছেলে। সে চান্দের হাট কৃষি কলেজের ৫ম সেমিস্টার (এগ্রিকালচার) ছাত্র।

জানা যায়, মাসুম ঢাকা থাকে, বেশ ক’দিন হলো বাড়িতে আসার। সে দুপুরে খাওয়া শেষে বাড়ী থেকে বের হয়ে নীলফামারী যাওয়ার পথে জলঢাকাগামী সিএনজির ধাক্কায় তার মৃত্যু হয়। পরক্ষণেই তাকে আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সদর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।