মূল সংবাদে যান
২৩ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

ডোমারে হিরোইনসহ বিক্রেতা আটক

আলমগীর হোসেন ১১৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর ডোমার উপজেলার নীলাহাটি বাজারস্থ এলাকায় হিরোইনসহ অরিন চন্দ্র রায় (৪২) নামে এক হিরোইন বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।

অরিন চন্দ্র রায় সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী চাকধাপাড়া গ্রামের সুধীর চন্দ্র রায়ের ছেলে।

রবিবার সন্ধ্যায় নীলফামারী-ডোমার সড়কে নীলাহাটি বাজারস্থ এলাকায় হিরোইন বিক্রয়ের উদ্দ্যোশে যাওয়ার সময় অরিন চন্দ্র রায়কে ২৭ পোটলা হিরোইনসহ এসআই রিমেলে’র নেতৃত্বে এএসআই
মহাদেব,আনোয়ার হোসেন,নির্মল রায় আটক করে।

ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান হিরোইনসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।