মূল সংবাদে যান
০৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

ইটনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজাদ হোসেন বাহাদুর ৪৭৪ বার পঠিত ২ মিনিটের পাঠ
ইটনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান আয়োজনে উদযাপন করা হয়। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে দিবসের সূচনা করা হয়।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বাহির করা হয়। শোভাযাত্রাটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সমবেত হয়। বিকালে আওয়ামী লীগের নির্মাণাধীন ভবনের নিচতলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, সদর ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ মিয়া, কৃষক লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, ৫নং ওয়ার্ডের সভাপতি সায়েদ মিয়া, ছাত্রলীগের সভাপতি উবায়দুর রহমান সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি বিজয় রায় প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আওয়ামী লীগের নেতা জিল্লুর রহমান।