মূল সংবাদে যান
১০ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট ২৯৬ বার পঠিত ২ মিনিটের পাঠ
দেশজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন না হলেও দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার দুপুরের মধ্যে এসব এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। তবে এতে চলমান তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে। অর্থাৎ দিনে গরম ও রাতের শেষ ভাগে তাপমাত্রা কিছুটা কমে হালকা ঠান্ডা লাগতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।