মূল সংবাদে যান
১৯ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে গলা থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

প্রতিনিধি ৪৪৬ বার পঠিত ১ মিনিটের পাঠ
ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে গলা থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোকলেছুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গি চৌরাস্তা এলাকায় কফিল উদ্দিন মাস্টারের বাড়ীতে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, মোকলেছুর রহমান ইন্টারনেট সংযোগ লাইনম্যানের কাজ করতো।

ঘটনার সময় সে কাজ করার জন্য বাড়ীর ছাঁদে উঠে, অসাধানতা বসত বিদ্যুৎ সংযোগ লাইনে পৃষ্ঠ হয়ে মারা যায়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে। নিহত মোকলেছুর রহমান উথুরা এলাকার মৃত হযরত আলীর ছেলে।