মূল সংবাদে যান
১৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

হাসানাত রেজা করিমকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন তার বাবা

মুক্তিযোদ্ধার কন্ঠ ২২৩ বার পঠিত ৫ মিনিটের পাঠ
গুলশান ক্যাফে থেকে বেরিয়ে আসার পর তিনদিন ধরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসানাত।  তাকে ‘বাড়ি ফিরিয়ে আনতে’ আইনজীবীদের কাছে যাবেন বলেও মঙ্গলবার জানিয়েছেন এম আর করিম। তিনি বলেন, “তিন দিন ধরে হাসানাত ডিবির কাছে আছে। তার সঙ্গে দেখা করতে পারছি না। হাসানাতের সঙ্গে কোনো কথা বলতে পারছি না। আইন তো বাঁচার রাস্তা। এখন কী করতে হবে- সেই পরামর্শ নিতে আইনজীবীর কাছে যাব।”