মূল সংবাদে যান
১৯ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

ছাতকে চোরাচালান ব্যবসাকে কেন্দ্র ক‌রে দু’গ্রু‌পের ধাওয়া, আহত ১০

প্রতিনিধি ৪৩১ বার পঠিত ৩ মিনিটের পাঠ
ছাতকে চোরাচালান ব্যবসাকে কেন্দ্র ক‌রে দু’গ্রু‌পের ধাওয়া, আহত ১০

ছাত‌কে চোরাচালান ব‌্যবসাকে কেন্দ্র ক‌রে আব্দুল গফ্ফার ও মুন্তা‌কিম এর দু গ্রু‌পের ম‌ধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় গ্রুপের ম‌ধ্যে ১০ ব‌্যক্তি আহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় গো‌বিন্দগঞ্জ ও ছাতক সড়ক আধা ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। চোরাকারবা‌রি দুজন আটক ক‌রে‌ছে পু‌লিশ।

গত মঙ্গলবার বিকা‌লে উপ‌জেলার গোবিন্দগঞ্জ ও ছাতক সড়‌কে ত‌কিপুর এলাকায় এ হামলার ঘটনা ঘ‌টে।

জানা যায়, গত সোমবার রা‌ত সা‌ড়ে ৩ টায় ভারতীয় পেয়াজ ভ‌র্তি ট্রাক ছাতক থে‌কে গো‌বিন্দগঞ্জ ট্রা‌ফিক প‌য়েন্ট হ‌য়ে সি‌লে‌টে যাবার প‌থে স্থানীয় ছাত্রলী‌গ নেতা আবদুল গফ্ফার গ্রুপের নেতাকমীরা আটক ক‌রে। এ খবর পে‌য়ে মুন্তা‌কিমের নেতৃ‌ত্বে আটককৃত চোরাচালান মালামাল ‌ছে‌ড়ে নি‌তে গি‌য়ে সি‌লেট সুনামগঞ্জ মহা সড়‌কের গো‌বিন্দগঞ্জ সাদা পু‌লের মু‌খে হাবিবুর রহমান বাবলু ও মুন্তা‌কি‌মের ম‌ধ্যে রা‌ত সা‌ড়ে ৩ টায় গো‌বিন্দগঞ্জ এলাকা হাতাহা‌তির ঘটনা ঘ‌টে। এ হামলায় আব্দুল গফ্ফার গ্রু‌পের বাবুল ,মাহবুর,আরশ আলী আহত হয।

এ হামলার ঘটনায় জের ধ‌রে দু গ্রু‌পেব ম‌ধ্যে গত মঙ্গলবার সকা‌লে ও বিকা‌লে দু দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টেছিল। এ খবর পে‌য়ে থানা পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌ‌ছে ভারতীয় পেয়াজ ভ‌র্তি ট্রাক ও গা‌ড়ি চালকসহ দুজন চোরাচালানী ব‌্যবসা‌য়ি দুজনকে পু‌লিশ আটক ক‌রেছে।

গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজারে কুশিউড়া (বাংলাবাজার) গ্রামের মোস্তফা হোসেনের ছেলে ফালু মিয়া (২৬) সিলেট জেলার মোগলাবাজার থানার সিলাম গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে রায়হান আহমদ সুমন (৩৪)কে ১শত ৪০ বস্তা পেয়াজ সহ পু‌লিশ তা‌দের‌কে আটক ক‌রেছে।

পু‌লিশ জানায়,সিলেট থেকে সুনামগঞ্জ মহাসড়কে সাদা পু‌লের মুখ এলাকায় অভিযান চা‌লি‌য়ে একটি ট্রাকে করে ভারতীয় পেঁয়াজ পরিবহন করে। তাদের নিকটে থাকা ট্রাকটি তল্লাশি করে ৬ হাজার ১৩২ কেজি (১৪০ বস্তা) ভারতীয় পেঁয়াজ ও পেঁয়াজ পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে পু‌লিশ। উদ্ধারকৃত ভারতীয় পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৯০ হাজার ৫৬০ টাকা।গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় পেঁয়াজ আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

এ হামলার জের ধ‌রে আবা‌রো গত মঙ্গলবার সকালে মুন্তা‌কিম বা‌ড়িতে গি‌য়ে গফ্ফার মিয়া গ্রু‌পের নেতাকমীরা গালাগা‌লি ক‌রেছিল। এ ঘটনার জের ধ‌রে বিকা‌লে ৫ টায় মুন্তা‌কি‌ম গ্রু‌পের নেতাকমীরা গফ্ফার এর বা‌ড়ি‌তে ‌দেশী আস্ত্র নি‌য়ে হামলা চালায়। এ হামলা প্রতিরোধ কর‌তে গি‌য়ে দু গ্রু‌পের ম‌ধ্যে আধা ঘন্টা ব‌্যাপি ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল ঘটনা ঘ‌টে‌ছে। এ সময় পথচা‌রি সহ ৭জন আহত হ‌য়ে‌ছেন। আহত‌দের স্থানীয় হাসপাতা‌লে চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে।

এ খবর পে‌য়ে থানার পু‌লিশ তদন্ত ও‌সি মোহাম্মদ সোহেল রানা, এস আই শ‌ফিকুল ইসলাম,পংকজ ও সিকান্দর আলীর নেতৃ‌ত্বে এক‌টি টিম ঘটনাস্থ‌লে পৌ‌ছে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে আনেন। এ সময় মুন্তা‌কিম গ্রুপের নেতাকমীরা গফ্ফার‌কে বিরু‌দ্ধে গালাগা‌লি ক‌রে বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে।

এব‌্যাপা‌রে ও‌সি শাহ আলম এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ব‌লেন রাত সাড়ে ৩টার সময় দুগ্রু‌পের ধাওয়া পাণ্টা ধাওয়া ঘ‌টে‌ছে। ঘটনাস্থ‌লে পুলিশ টহল জোরদার ক‌রে‌ছে। এখন প‌রি‌স্থি‌তি শান্ত র‌য়ে‌ছে।