মূল সংবাদে যান
০৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

ইটনায় ২০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি ৪৩৯ বার পঠিত ১ মিনিটের পাঠ
ইটনায় ২০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

ইটনা উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারি অপু মালাকার (১৯) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল (উথারিয়াপাড়া) এলাকার মৃত মন্টু মালাকারের ছেলে।

ইটনা থানার উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) উজ্জ্বল মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজার অটোস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারি অপু মালাকারকে (১৯) আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার অপু মালাকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় জেলা পুলিশের মিডিয়া সেল।