মূল সংবাদে যান
০৯ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

ভালুকায় চুরি হওয়া অটোরিকশাসহ চক্রের ৪ সদস্য আটক

প্রতিনিধি ৩৪৪ বার পঠিত ১ মিনিটের পাঠ
ভালুকায় চুরি হওয়া অটোরিকশাসহ চক্রের ৪ সদস্য আটক

ময়মনসিংহের ভালুকায় চুরি হওয়া ১টি অটো রিকশাসহ চক্রের ৪ সদস্যকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে এসআই আবুল কালাম আজাদ, এসআই মানিকুল ও এএস আই সুজন অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে চক্রের এক সদস্য তপন চন্দ্র বর্মনকে আটক করে। এর আগে চক্রের আরও তিন সদস্য আটকের পর কারাগারে পাঠানো হয়।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি অটোরিকশা চুরি করে বিক্রি করতো। চক্রের জাহিদ হাসান লাবিদ, দিপু ও আজিজুল হককে রিমান্ড চেয়ে কারাগার থেকে আনার পর তাদের দেওয়া তথ্যে তপন চন্দ্র বর্মনকে আটক করা হয়। শুক্রবার সকালে তাদের চারজনকে আদালতে পাঠানো হয়েছে।