মূল সংবাদে যান
০৪ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

অসহায় গাজাবাসীর জন্য অর্ধ কোটি টাকা অনুদান দিলো হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশন

আফছারুল হোসাইন ৪৫১ বার পঠিত ২ মিনিটের পাঠ
অসহায় গাজাবাসীর জন্য অর্ধ কোটি টাকা অনুদান দিলো হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশন

গতকাল (৩০শে এপ্রিল) বাংলাদেশের হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রজীবুল হক‌ মিশরের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও গ্রান্ড ইমাম শাইখুল আজহার ডঃ আহমদ আত তায়্যিব‌ -আল- হাসসানী হাফিজাহুল্লাহর তত্ত্বাবধানে পরিচালিত আল-আজহার যাকাত এন্ড চারটিজ ফাউন্ডেশনে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের জন্য নগদ অনুদান জমা দিলেন অর্ধকোটি টাকা।

মিশরের বাংলাদেশি শিক্ষার্থীদের চ্যারাটি ফান্ড ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল -আজহার‌ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুজাইফা খান জানান, আমাদের সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে বাংলাদেশের হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশন ইসরাইলিদের দ্বারা নির্যাতিত অসহায় ফিলিস্তিনিদের সহায়তা ও গাজা থেকে মিশরে আশ্রয় নেওয়া শরনার্থীদের‌ সাহায্যার্থে নানামুখী কর্মসূচি নিয়ে সংক্ষিপ্ত সফরে কায়রো এসেছেন।

তিনি মিশরে অবস্থানরত ১০০ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সদস্যদের মাঝে নগদ আর্থিক সহায়তা, প্রতিটি শহীদ পরিবারের জন্য উপহার সামগ্রী, শিশুদের খেলনা, যুদ্ধে আহত শিশু -কিশোরদের‌ মাঝে‌ চিকিৎসা সহায়তা প্রদান এবং গাজার‌ খান‌ ইউনুসের শরনার্থী শিবিরে খাদ্য বিতরণ তদারকি করবেন।

তাছাড়াও ফিলিস্তিনের পুনর্গঠন ও মিশরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষা, সেবা ও নানামুখী কার্যক্রম পরিচালনা করবেন।

এর আগে হাফেজ্জী হুজুর সেবা‌ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ রজীবুল হক‌ ও সাধারণ সম্পাদক মাওলানা কাওছার আহমাদ সোহাইল‌ চার সদস্যের একটি দল নিয়ে কায়রো বিমানবন্দরে পৌঁছলে মিশরে‌ অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা তাদের উষ্ণ সংবর্ধনা দিয়ে অভ্যর্থনা জানায়।