মূল সংবাদে যান
১০ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্র-বৃষ্টির পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট ২০৩ বার পঠিত ১ মিনিটের পাঠ
ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্র-বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ দেশের ৭ বিভাগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্র-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য দেওয়া হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সিনপটিক অবস্থা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে রংপুর, রাজশাহী ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগসমূহের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌ-বন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।