মূল সংবাদে যান
১৯ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএস এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিনিধি ২৪৬ বার পঠিত ১ মিনিটের পাঠ
বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএস এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ শিশু একাডেমি ও বেসরকারি উন্নয়ন সংস্থা টি এম এস এর উদ্যোগ ৮ অক্টোবর (মঙ্গলবার)উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একশত শিশু যত্নকেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন।

এসময় প্রোগ্রাম কো অর্ডিনেটর মোঃ বেলাল হোসাইন, সহকারী প্রোগ্রাম কো অর্ডিনেটর মোঃ তাজুল ইসলাম মামুন, সুপারভাইজার মোঃ মোজাম্মেল, মাহমুদা খাতুন, নাজমিন নাহার, রাকিব, আচাঁরগাঁও যত্নকেন্দ্রের শিক্ষক মোছাঃ লাবনী আক্তার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ শিশু একাডেমি ও বেসরকারি উন্নয়ন সংস্থা টি এম এস ময়মনসিংহ বিভাগের নান্দাইল সহ ফুলবাড়িয়া, ত্রিশাল উপজেলায় শিশুদের শিক্ষা সুরক্ষা নিয়ে কাজ করে আসছেন।